সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফলে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টাইগারদের একাদশে এসেছে তিন পরিবর্তন। দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও রিশাদ হোসেন।
গত ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। তাই তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করেন লিটন দাস। ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর তাণ্ডব চালান তামিম। তার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে কোনো বোলারই যেন থিতু হতে পারছিলেন না।
তাতে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ। প্রায় এক বছর আর ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ফিফটি পেয়েছে দল। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ব্যক্তিগত ফিফটি করেন তামিম। ২৫ বলে এই মাইলফলক স্পর্শ করেন তামিম।
আরেক ওপেনার লিটন দেখে-শুনে খেলছেন।


