বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বাড়াতে জিংকসমৃদ্ধ ধান ও গম নিয়ে একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাণবন্ত এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়াতে নানা দিক তুলে ধরা হয়।

হারভেস্টপ্লাসের বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রোগ্রামটি পরিচালনা করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনার্থ রায়, সহকারী শিক্ষক সাহাজাহান সিরাজ, দীপ্তি রাণী, প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম এবং প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

বক্তারা বলেন, মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং পুষ্টির ভারসাম্য বজায় রাখতে জিংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে জিংক অপরিহার্য একটি উপাদান।

তারা আরও জানান, জিংকসমৃদ্ধ ধান ও গম থেকে তৈরি ভাত ও রুটি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে শরীরে জিংকের ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব। ফলে অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যাও কমে আসতে পারে।

এ সময় শিক্ষার্থীদের নিজ পরিবার ও আশপাশের মানুষদের মধ্যে জিংকের উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি একটি সুস্থ, সচেতন ও সক্ষম প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন- ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেখুন- রণক্ষেত্রে বি/ধ্বং/সী হা/ম/লা/র জন্য প্রস্তুত ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন