ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ বলেন, “যমুনাসেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়।”
নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পড়ুন: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা
আর/


