বিজ্ঞাপন

দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর খানসামা) আসনের সংসদ সদস্য হাসপাতালে আলহাজ্ব মো. আখতারুজ্জমানা মিয়া ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিবেশন করেছেন।

বিজ্ঞাপন


শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় তিনি হাসপাতালে আসেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে কথা বলেন। তবে পরিদর্শন শেষে উপপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে হাসপাতাল সম্পর্কে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।


হাসপাতালের প্রবেশের পর প্রথমে তিনি হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শন করেন ও সেখানে আগত কয়েকজন রোগির খোঁজখবর নেই।
পরে তিনি হাসপাতালের নবনির্মিত বহির বিভাগের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। সেখান থেকে তিনি হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ল্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড, পুরুষ মেডিসিন ওয়ার্ড পরিদর্শন করেন এবং এসব ওয়ার্ড ভর্তি হওয়া কয়েকজন রোগি ও তাদের স্বজনের সাথে কথা বলেন ও খোঁজখবর নেন। হাসপাতাল পরিদর্শন শেষে আখতারুজ্জামান মিয়া এমপি চিরিরবন্দরের উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।


হাসপাতাল পরিদর্শনের সময় তাঁর সাথে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নুর আলম, হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হকসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপি, পৌর বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এর আগে আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি হাসপাতালে পৌঁছার পর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মোঃ নুর আলমসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

পড়ুন- পাকিস্তানে আব্বাস আরাঘচি, তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে সংশয়

দেখুন- সাভারে ‘ভূমিদস্যু’দের হা/ম/লা/য় গুরুতর আহত বৃদ্ধ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন