জমকালো আয়োজনে সোনারগাঁয়ে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা ‘কালবেলা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জমকালো আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ রয়েল রিসোর্টে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার সোনারগাঁ প্রতিনিধি রুবেল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। বক্তব্যে তিনি দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতার মাধ্যমে দৈনিক কালবেলা অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার পাশাপাশি সোনারগাঁয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী সোহেল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, নোবেল মীর, রাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, জনস্বার্থ রক্ষা এবং দেশের উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : খালিয়াজুরীতে লোহার পাতে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন