বিজ্ঞাপন

দিনাজপুর ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ানের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ

দিনাজপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ আমড়া বিওপি এলাকায় স্থানীয় জনসাধারনের খড়ের গাদায় অগ্নিকাণ্ড এবং বিজিবি ও জনসাধারনের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ।

বিজ্ঞাপন

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গতকাল১৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১১টা ৩৫ মিনিটে বিজিবি আমড়া বিওপি হতে প্রায় ৩০০ গজ দক্ষিণে আমড়া গ্রামের বাসিন্দা মোঃ আতাউর মিয়া (৪৮), পিতা- কুদ্দুস মিয়া, গ্রাম- আমড়া, ডাকঘর- মুরালীপুর, উপজেলা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর এর বাড়ির সামনে রক্ষিত খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধিনায়কের নির্দেশক্রমে আমড়া বিওপি কমান্ডারের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল ফায়ার ফাইটিং সরঞ্জামাদিসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিজিবি ও স্থানীয় জন সাধরণসহ আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে আনুমানিক রাত১১ টা ৪০মিনিটে বিজিবি ও স্থানীয় জনসাধারণের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধিনায়ক লেপটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান, বিজিবি সর্বদা দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের যেকোনো প্রয়োজনে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেখুন- মার্কিন সৈন্যদের জি/ন্মি করার চ্যালেঞ্জ ইরানের! শুরু হচ্ছে স্থল অভিযান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন