বিজ্ঞাপন

দীর্ঘ ২০ বছর পর আর্সেনালকে ফাইনালে তুললেন সাকা

দীর্ঘ ২০ বছর পর ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে স্পেনের আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন তরুণ তারকা বুকায়ো সাকা।

বিজ্ঞাপন

প্রথম লেগে ১-১ গোলে সমতা থাকার পর দ্বিতীয় লেগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে সাকার করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায় ইংলিশ জায়ান্ট আর্সেনাল।

স্প্যানিশ কোচ মিকেল আর্তেতার দল এখন ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অথবা জার্মানির বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এর আগে ২০০৬ সালে নিজেদের একমাত্র ফাইনালে স্পেনের বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্সেনাল। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি তারা। ইউরোপীয় আসরে তাদের বড় সাফল্য বলতে ১৯৯৪ সালের কাপ উইনার্স কাপ এবং ১৯৭০ সালের ইন্টার-সিটিজ ফেয়ার্স কাপ।

২০১৯ সালে ইউরোপা লিগের ফাইনালে চেলসির কাছে ৪-১ ব্যবধানে হারের পর এবারই প্রথম কোনো ইউরোপীয় ফাইনালে উঠলো দলটি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল এখন ঘরোয়া লিগ ও ইউরোপীয় শিরোপা—দুইটিই জয়ের স্বপ্ন দেখছে। ২০০৪ সালে আর্সেন ভেঙ্গারের অধীনে অপরাজিত থেকে লিগ জেতা কিংবদন্তি দলকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বর্তমান দলের সামনে।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৪৪ মিনিটে। ভিক্টর গিওকেরেসের দারুণ আক্রমণ থেকে বল পান লিয়েন্দ্রো ত্রোসার। তার নেওয়া নিচু শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জালে জড়ান সাকা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের চেষ্টা চালায় আতলেতিকো মাদ্রিদ। কিন্তু আর্সেনালের রক্ষণভাগের দৃঢ়তা ও গোলরক্ষকের দুর্দান্ত সেভে আর গোল পায়নি তারা।

ম্যাচ শেষে কোচ আর্তেতার উচ্ছ্বাস ছিল দেখার মতো। দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবের খুব কাছাকাছি—আর মাত্র একটি জয়, তাহলেই ইতিহাস গড়বে আর্সেনাল।

পড়ুন:হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিত করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

দেখুন:লিথিয়াম ছাড়া আমরা অচল কেন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন