বিজ্ঞাপন

দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছে না। এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছে না। আগে হলে দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নেই। দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাকমানি ছিল, তারা তো বড় বড় গরু কিনত। এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যাদের সৎ পয়সা আছে তারাও অনেকে বড় গরু কিনবে। সৎ পয়সার বহু লোক আছে, বড় বড় বিজনেসম্যান তারা বড় গরু কিনবে।

এর আগে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শনকালে বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গরুর দাম মোটামুটি রিজনেবল মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দাম এখানে গতবারের থেকে মনে হলো একটু কম। পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনবে তাদের কোনো অসুবিধা হবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি না।

পড়ুন: ট্রেনের শিডিউল বিপর্যয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেখুন: অভিযোগ জানালে, তাৎক্ষণিক ব্যবস্থা নেবো: ঈদযাত্রীদের স্বরাষ্ট্র উপদেষ্টা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন