আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি। এবার জানা গেল, দেশে এসেই নির্বাচনে অংশগ্রহণের প্রথম পদক্ষেপ হিসেবে ভোটার নিবন্ধন করবেন তিনি।
বিজ্ঞাপন
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হতে যাচ্ছেন তারেক রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
এর আগে, বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।
পড়ুন: হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আর/


