বিজ্ঞাপন

কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। ফলাফলে গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন।

ফলাফল বিবরণীতে দেখা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয়টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে এবং ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে।

মেয়েদের গড় পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশ। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন এবং ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।

বিভাগভিত্তিক পাসের হারে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাসের হার ৮১ দশমিক ৬৬ এবং মেয়েদের ৮৩ দশমিক ৭৭ শতাংশ।

মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে ছেলেদের ৪৫ দশমিক ০৫ এবং মেয়েদের ৫২ দশমিক ২৫ শতাংশ পাস করেছে।

বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ। এ বিভাগে ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৪৪ এবং মেয়েদের ৬৩ দশমিক ৮২ শতাংশ।

এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৪টি, যা গত বছর ছিল ২২টি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোছা. পাপিয়া আক্তারসহ বোর্ডের পদস্থ কর্মকর্তারা।

পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন