ফল বিপর্যয়ের মধ্যেও উজ্জ্বল লিজা, স্বপ্ন মানুষের সেবা করা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে যখন হতাশার চিত্র, তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছেন মসজিদপাড়ার মেয়ে নির্জনা ইসলাম লিজা। প্রতিকূল ফলাফলের মধ্যেও নিজের মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করেছেন লিজা। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

নির্জনা ইসলাম লিজা আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ার হাজী মহল্লার এবং সড়কবাজারের ব্যবসায়ী মরহুম রেজাউল ইসলাম শাহেদ ও রোজিনা ইসলাম লিপির মেয়ে।

এ বছর আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন লিজা। উপজেলা পর্যায়ে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের একজন লিজা।

এর আগে এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল লিজা। ফলে মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখল এই মেধাবী শিক্ষার্থী।

লিজার স্বপ্ন, ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। সেই স্বপ্ন পূরণে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন । কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সবার কাছে দোয়া চেয়েছেন লিজা।

এমন সাফল্যে আনন্দিত তাঁর পরিবার। লিজার উজ্জ্বল ভবিষ্যৎ ও স্বপ্ন পূরণের প্রত্যাশা করছেন পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন