বিজ্ঞাপন

দোহাজারী নাগরিক কমিটির অভিষেকে উন্নয়নের রূপরেখা দিলেন এমপি জসিম উদ্দীন

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন আহমেদ বলেছেন, চট্টগ্রাম-১৪ আসনকে আধুনিকায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক চাহিদা পূরণই আমাদের প্রধান লক্ষ্য। এলাকাভিত্তিক কমিটি গঠন করে শৃঙ্খলা ফিরিয়ে এনে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে।

শনিবার (১৮ এপ্রিল) চন্দনাইশের দোহাজারীতে নাগরিক কমিটির অভিষেক ও তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দোহাজারী চৌকিদার ফাঁড়ি ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রায় দেড়শ থেকে দুইশ কোটি টাকার এই প্রকল্প একনেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

এমপি জসিম উদ্দীন আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য ইতোমধ্যে ৫০ কোটি টাকার প্রকল্প দেওয়া হয়েছে। আগামী সংসদ অধিবেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি উত্থাপন করা হবে।

তিনি জানান, সাতকানিয়ার ছয় ইউনিয়নের জন্য আরও একটি হাসপাতাল নির্মাণ এবং পৃথক থানা প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতে যারা মামলার শিকার হয়েছেন, তাদের হয়রানি করা হবে না এবং মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংগঠনের সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকান্ত ভট্টচার্য্য এবং বিএনপি নেতা এম. এ হাশেম রাজু।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন জনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, দোহাজারীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, দেশীয় সংস্কৃতিভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোহাজারী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে দুই খাল পুনঃখননের উদ্বোধন করেন এমপি খোকন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন