ঢাকার দোহার উপজেলায় ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় রেনু বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) উপজেলার লটাখোলা করম আলীর মোরে অবস্থিত ডিএন মেডিকেল সার্ভিসেস নামে একটি বেসরকারী ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নিহত রেনু বেগমের ছেলে মো. সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, গতকাল রাতে আমার মাকে পিত্তথলির অপারেশনের জন্য ভর্তি করাই| আজ সকালে অপারেশনের সময় ভুল চিকিৎসায় আমার মাকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।
খোঁজ নিয়ে জানা যায়, অপারেশনের দায়িত্বে ছিলেন আশরাফুল নামে এক ডাক্তার, রোগী অজ্ঞান করেন আজাদ। তবে তাদের কারও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ ঘটনার পর পরই পলাতক রয়েছেন তারা।
এ বিষয়ে ক্লিনিক মালিকপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এঘটনায় নিহত রেনু বেগমের বিক্ষুব্ধ ¯^জনেরা ক্লিনিকে এসে ভাংচুর করে| খবর পেয়ে দোহার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, তদন্ত সাপেক্ষে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : শহীদ জিয়ার আমলেই কৃষি ও শ্রমবাজারের ভিত্তি রচিত: প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি


