বিজ্ঞাপন

নরসিংদীতে গভীর রাতে অভিযান, ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার

নরসিংদীতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের কাছ থেকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ।

বিজ্ঞাপন

তিনি জানান, নারায়ণগঞ্জের পদ্মা অয়েল কোম্পানি থেকে ডিজেল ক্রয় করে মজুদ রাখা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পলাশ উপজেলার জিনারদি মূলপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১২টা থেকে শুক্রবার রাত ২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ। তিনি সহ তাঁর সঙ্গে জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানকালে ওই এলাকায় বেআইনিভাবে মজুদ রাখা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জ্বালানি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ আরও জানান, মাধবদীর ভাগিরথপুর এলাকায় অবস্থিত এমএমকে সিএনজি ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার হিসেবে মোট ৮ লাখ ৬৭ হাজার ৫১০ টাকায় জব্দ করা ওই ডিজেল বিক্রি করা হয়। প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ জানান, উদ্ধার করা ডিজেল বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। তবে শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। দুটি ধারায় যথাক্রমে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পড়ুন- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই

দেখুন- ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না বিশ্ব নেতারা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন