বিজ্ঞাপন

নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে সড়ক ঢালাই, কাজের মান নিয়ে প্রশ্ন

নরসিংদীতে বৃষ্টির জমে থাকা পানির মধ্যেই সড়কের ঢালাই কাজ করা হচ্ছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওটি বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বললে পানির মধ্যে ঢালাই দেওয়ার বিষয়টি নজরে এসেছে। তবে সেগুলো উঠিয়ে পুনরায় নির্মাণ করা হবে বলে জানান নরসিংদী সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি।

তিনি বলেন, ভিডিও বিশ্লেষণ করে দেখেছি, যেখানে পানির মধ্যে ঢালাই দেওয়া হয়েছে, সেগুলো আমরা উঠিয়ে নেব। এ সময় জানতে চাইলে এমন অনিয়ম কেন হচ্ছে, তিনি বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

এদিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ডাঙ্গা সড়কের উন্নয়ন কাজ চলমান। এ সড়কের ডাঙ্গা উইনিয়ন পরিষদ সংলগ্ন সিএনজি স্টেশন থেকে ভোলাব এলাকা পর্যন্ত কাজ করা হচ্ছে। দেখা গেছে, ওই এলাকায় বৃষ্টির পানি জমে আছে এবং সেই পানির মধ্যেই ঢালাইয়ের কাজ চালানো হচ্ছে। শ্রমিকরা হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে কাজ করছেন। এ সময় নির্মাণসামগ্রী পানির সঙ্গে মিশে যেতে দেখা যায়, যা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়দের। এ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে, ভিডিওচিত্রে সেটি স্পষ্টভাবে দৃশ্যমান।

স্থানীয় বাসিন্দা নাঈম খান জানান, এ ধরনের কাজ তারা আগে দেখেননি। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত কাজ শেষ করার তাগিদে নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি বলেন, মানুষ সচেতন হলে কেউ অনিয়ম করে পার পাবে না।

এ ধরনের অনিয়মের বিষয়ে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, যেহেতু এটি সড়ক ও জনপদ বিভাগের কাজ, বিষয়টি তাদের। তবুও আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আমি বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করব।

পড়ুন- দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত: ডা. জাহেদ

দেখুন- ইরানের পক্ষ নিয়ে এবার বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন