বিজ্ঞাপন

নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানির দিন ধার্য রয়েছে।

নির্ধারিত দিনে প্রথমে অভিযোগ গঠনের পক্ষে শুনানি উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে গত ১৫ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন নির্ধারিত থাকলেও প্রসিকিউশনের আবেদনের পর তা দ্বিতীয়বারের মতো পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সময় চেয়ে বলেন, “আমরা এক সপ্তাহ সময়ের আবেদন করছি। নির্ধারিত তারিখে প্রথমে প্রসিকিউশন, পরে আসামিপক্ষ শুনানি উপস্থাপন করবে।”

এ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে চারজন গ্রেপ্তার আছেন। তারা হলেন— নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন। তাদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দেওয়া হয়েছে।

পড়ুন: ট্রাম্পের নৈশভোজে চালানো হয় ৭–৮ রাউন্ড গুলি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন