বিজ্ঞাপন

নিষিদ্ধ মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত মহিলা লীগের এক নেত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ঘুঘুডিমা মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার নিষিদ্ধ মহিলা লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন। তাদের দাবি, ঘুঘুডিমা মাঠের গর্ত ভরাট ও সীমানা প্রাচীর (ওয়াল) নির্মাণের জন্য উপজেলা ত্রাণ শাখা থেকে চার দফায় মোট ৮ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়। তবে বাস্তবে কাজ না করেই এর মধ্যে অন্তত ৪ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বক্তারা আরও বলেন, শুধু অর্থ আত্মসাতই নয়, নাসরিন আখতার মাঠ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন গাছ কেটে বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি উন্নয়ন কাজের নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই এবং দোষী প্রমাণিত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচি থেকে অভিযুক্ত নাসরিন আখতারকে দ্রুত গ্রেফতার, আত্মসাৎকৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদান এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, আলতাফুর রহমান, মোঃ নাসিম আলীসহ আরও অনেকে। তারা বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সদর উপজেলা মহিলা লীগের সহ সভাপতি ও সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার জানান, ক্লাব ঘর কে কেন্দ্র করে মানববন্ধন সাথে অন্য ঘটনা তুলেছে। এ ধরনের ঘটনা মিথ্যা ভিত্তিহীন।

তবে এলাকাবাসী বলছে, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জনমনে অসন্তোষ আরও বাড়বে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে প্রতিবেশীর ষড়যন্ত্রে পিতা পুত্রের বিরোধ তীব্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন