বিজ্ঞাপন

ময়মনসিংহের তারাকান্দা এমপিকে বৈশাখের অনুষ্ঠানে বাঁধা দলীয় কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এমপির সংবাদ সম্মেলন

ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহকে বৈশাখী অনুষ্ঠানে বাধা প্রদান করা এবং নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এমপি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে এমপি অভিযোগ করেছেন, তারাকান্দায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে যোগদানে বাঁধা দেয়া হয়েছে এবং তাঁর সাথে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়েছে। এজন্য তিনি পরাজিত বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন।

দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, তাঁকে হামলার উদ্দেশ্যে এগিয়ে গেলে নেতাকর্মীরা জড়িয়ে ধরে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। এঘটনার প্রতিবাদে তারাকান্দায় দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষে নেতাকর্মীরা চলে যাবার সময় তাদের ওপর হামলার ঘটনায় ১৫ জন আহত হন। এর মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় মাওলানা হেদায়াতুল্লাহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিছিলের শেষ দিকে সংসদ সদস্য পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের নির্দেশে তার নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় আমার নেতাকর্মীদের উপর।

সংসদ সদস্য বলেন আমি বিএনপির সাথে সবসময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছি। কিন্তু পরাজিত এমপি প্রার্থী মোতাহের হোসেন তালুকদার তাঁর নেতাকর্মীদের নিয়ে বিরূপ আচরণ করে যাচ্ছেন। কয়েকদিন আগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিং শেষে মোতাহার হোসেন তালুকদা জেলা প্রশাসকের সামনেই আমাকে হুমকি প্রদান করে। আজ তাঁরই ইশারায় আমার উপর এই হামলা হয়েছে। ইতোপূর্বে তাঁর লোকজন আমার ইফতার মাহফিলে হামলা করেছে ভাঙচুর করেছে। বিভিন্ন রাস্তাঘাট, প্রতিষ্ঠান ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্ব উদ্বোধন করে যাচ্ছে। তিনি চান আমি কোনও সরকারি অনুষ্ঠানে যেন প্রধান অতিথি হিসেবে না থাকি। তিনি থাকবেন। এই জন্যই তার এই হামলা। তিনি আমাকে আমার সংসদী এলাকায় ঢুকতে দিবেন না বলে হুমকি দিয়ে বেড়ান। আমি জনগণের ভোটে নির্বাচি প্রতিনিধি। আমাকে উন্নয়ন কাজে অংশ নিতেই হবে।

পড়ুন- নতুন তালিকায় ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

দেখুন- নদীভাঙন রোধে যে পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন