বিজ্ঞাপন

নৈশ্যভোজে গুলির ঘটনায় ইরানের কোনো যোগসূত্র নেই: ট্রাম্প

ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশভোজে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

সন্দেহভাজন বন্দুকধারীকে ‘বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “আমার মতে, সে একাই এই কাজ করেছে।” তিনি আরও জানান, এ হামলার সঙ্গে ইরান যুদ্ধের কোনো যোগসূত্র আছে বলে বিশ্বাস করার কারণ নেই।

এর আগে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে এক সশস্ত্র ব্যক্তি নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করে। এতে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।

অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়ার প্রায় এক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, ওই সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন