বিজ্ঞাপন

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ

পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশ। একই সময় লুকিয়ে রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি হাইয়েস্ট মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশ বিশেষ যৌথ অভিযানে তাদের আটকের পর দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে। তবে তদন্ত চলমান থাকায় আটককৃতদের নাম জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড়ে মাইক্রোবাসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোষ্ট বসায়। অভিযানে প্রথমে ২জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বাকি ৮জনকে সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়। একই সাথে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মালামালগুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কোন কোন জায়গায় ডাকাতি করছে সেটা তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : স্ত্রীসহ সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন