বিজ্ঞাপন

পটিয়ায় শুরু হলো এমআর টিকাদান কর্মসূচি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি এমআর (Measles-Rubella) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।সোমবার (২০ এপ্রিল) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এই ক্যাম্পেইনের আওতায় প্রায় ৪৫ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত চলবে এ টিকাদান কার্যক্রম।

উদ্বোধনী সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. শুভ্র দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও ফারহানুর রহমান।

তিনি বলেন, “এমআর ভ্যাকসিন শিশুদের হাম ও রুবেলার মতো মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিশু যেন টিকার বাইরে না থাকে-এটাই আমাদের মূল লক্ষ্য।”

সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা এই ক্যাম্পেইনের সফলতার প্রধান শক্তি হবে। উপজেলার মোট ১৮২টি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। শিশুদের উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রচারণা চালানো হচ্ছে এবং শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হচ্ছে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা তথ্য অফিসার রহমত উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আকতার হিমুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরবে ভোজ্য তেলে অনিয়ম: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন