আইনগত সহায়তা দিবস উপলক্ষে মানিকগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইডের আয়োজনে মঙ্গলবার সকালে কোর্ট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”। র্যালি শেষে কোর্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।এ সময় তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোন কাজ ফেলে রাখা পছন্দ করেন না। জনগণের দোরগোড়ায় সকল সরকারি সেবা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন।
পরে তিনি পর্যায়ক্রমে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধলেশ্বরী নদী ভাঙ্গন রোধে অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।এর আগে মানিকগঞ্জ সদরের জেলা পরিষদের ডাক বাংলো সম্প্রসারণের উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এস.কে.এম. তোফায়েল হাসান। এছাড়া বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও বিভিন্ন সময় উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহারসহ অন্যান্যরা।
পড়ুন- নরসিংদীর পলাশে বৃষ্টির পানিতে সড়ক ঢালাই, কাজের মান নিয়ে প্রশ্ন


