বিজ্ঞাপন

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

হজ মৌসুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকতে পারে। তবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের
ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করে তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।  

সৌদি সরকার পাকিস্তানকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। সেইসঙ্গে দেশটির ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

দেখুন: আরব আমিরাতের গোল্ডেন ভিসা কারা পাচ্ছেন, এই ভিসা পেতে কী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন