বিজ্ঞাপন

বেঙ্গালুরুতে আইপিএলের শিরোপা উৎসবে পদদলিত হয়ে ১১ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

১৮ বছরের অপেক্ষার অবসান। তিনবার ফাইনাল হারার পর অবশেষে আইপিএলের শিরোপা ঘরে তুলতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে বেঙ্গালুরুর শিরোপা জয়ে পূর্ণতা পেয়েছে বিরাট কোহলির ক্যারিয়ারের। আরসিবি ও কোহলির সমর্থকদের আনন্দের মাত্রা তাই আকাশ ছুঁয়েছে। লাগামছাড়া বিজয় উদযাপন তাই অনুমিতই ছিল। কিন্তু অনুমানকে ছাপিয়ে আরসিবির বিজয় উদযাপন রূপ নিয়েছে বিশৃঙ্খলায়। আর তাতেই ঘটে গেল বড় দুর্ঘটনা।

বিজ্ঞাপন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইপিএলের শিরোপা উৎসব অনুষ্ঠানে পদদলনের শিকার হয়ে মারা গেছেন ১১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটেছে এই হৃদয়বিদারক ঘটনা।

এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে আহত ও অচেতন লোকজনকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে— এমন দৃশ্য ইতোমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

চলতি মৌসুমের আইপিএলে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কর্ণাটকভিত্তিক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ বিজয় উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার বিকেল ৫ টায় বেঙ্গালুরু শহরের বিধান সৌধ এলাকা থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত ভিক্টরি প্যারেড বা বিজয় মিছিল হওয়ার কথা ছিল।

পরে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী বিজয় মিছিলের পরিবর্তে চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠেই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে কর্ণাটক রাজ্য সরকারের ক্রিকেট সংস্থা কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিকেল ৫ টার মধ্যে অনুষ্ঠান শেষ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়ার সঙ্গে সাক্ষাত করতে যাওয়ার কথা ছিল আরসিবি অধিনায়ক বিরাট কোহলিসহ দলের অন্যান্য সদস্যদের।

পড়ুন : ১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে আইপিএলের নতুন চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন