বিজ্ঞাপন

বৈরী আবহাওয়ায় ৬ দিন ধরে চট্টগ্রাম–সন্দ্বীপ নৌপথ বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম–সন্দ্বীপ নৌপথে টানা ৬ দিন ধরে ফেরি ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সমুদ্রের উত্তাল অবস্থা, দমকা হাওয়া ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নৌযান চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন।

এদিকে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অনেক যাত্রীর মধ্যে খাবার ও ওষুধের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি আশ্রয় ও বিশ্রামের পর্যাপ্ত ব্যবস্থাও নেই বলে অভিযোগ উঠেছে।

কুমিরা ঘাট থেকে স্পিডবোট চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া বাঁশবাড়িয়া ও গুপ্তছড়া ঘাটের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে আছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি ও স্পিডবোট চালু করা হবে।

এদিকে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জে বস্তায় আদা চাষে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করেছে ব্র্যাক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন