বন্দরে মুছাপুর ইউনিয়ন ইট প্রস্তুতকারক মালিক সমিতির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১২ টায় মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা। এসময় তিনি ইট ভাটার মালিকদের উদ্দেশ্যে বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই সুন্দর, একসময় এই এলাকায় গরুর গাড়ি চললেও এখন কিন্তু তা আর নেই, কিভাবে আরো আধুনিকভাবে আপনার ব্যবসাকে সমৃদ্ধ করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন, সরকারি নিয়ম-নীতি মানলে কেউ আপনাদের অবৈধ বলতে পারবে না৷ কেউ কেউ আপনাদের প্রতি পরিকল্পিত ভাবে অন্যায় করে সেটাও আমি মানি,অনেকেই মনে করে ইট ভাটার মালিক মানেই কোটি কোটি টাকার মালিক, তাদের ধরলেই টাকা পাওয়া যায়, এটা একদিকে ভালো কারন মানুষের মুখেই জয়,মানুষের মুখেই ক্ষয়।কেউ যদি বলে আপনারা কোটি কোটি টাকার মালিক আল্লাহ আপনাদের বরকত দেক।
মি. আশা আরো বলেন, কেউ যদি অন্যায় ভাবে আপনাদের সাথে জুলুম করে থাকে তাহলে সেটা আমরা আস্তে আস্তে কমিয়ে আনতে চেষ্টা করব। আর আপনাদের দিয়ে দেওয়ার প্রবণতা কমাতে হবে। আপনারা তো এগারটা লাইসেন্স নিয়ে ব্যবসা করেন, অবৈধ কিছু তো করেন না। অতএব আপনারা ঐক্যবদ্ধ থাকুন,ঐক্যবদ্ধ থাকলে কেউ আপনাদের ডিস্টার্ব করবে না।
অনেকে বলেন অমুক লোক, তমুক লোক, আমি বলি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি তিনি কিন্তু সকলের প্রতিনিধি, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী’র মাকসুদ সাহেবেরও এমপি। আমাদের কাছে সবাই আসবে, অতএব ব্যবসার মধ্যে রাজনীতি আনবেন না। যারা রাজনীতি করবেন তারা মাঠে ময়দানে রাজনীতি করবেন সেটা আলাদা ২ টাকে এক জায়গায় টানবেন না।
এসময় তিনি অবৈধভাবে মাটি কাটার বিষয়েও ভাটা মালিকদের সতর্ক করে বলেন, যার যেটা কাজ তাই করেন,মৌসুমী ব্যবসায়ীদের এনে মাটি কাটা নিয়ে বিরোধ সৃষ্টি করবেন না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির মহাসচিব ছলিম উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইটভাটা মালিক শাহাদাৎ হোসেন, আলী হোসেন, কবির হোসেনসহ আরো অনেকেই।
পড়ুন- রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু


