বিজ্ঞাপন

ভাঙ্গার দুটি ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের প্রকাশিত প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি জানান, এর আগে গত ৯ সেপ্টেম্বর আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-৪ থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

রিটটি করেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন। এর আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপন বাতিলের জন্য লিগ্যাল নোটিশ দেয়া হলেও কোনো সাড়া না পাওয়ায় তারা হাইকোর্টে রিট দায়ের করেন।

এদিকে আলগি ও হামিরদি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় কয়েক দিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। স্থানীয়দের দাবি, এই সিদ্ধান্ত স্থানীয় জনগণের মতামত ছাড়াই নেয়া হয়েছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি, ফ্যাসিস্ট ধরতে চান ডিআইজি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন