আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে আর্জেন্টিনা ও মিশরের খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপ ও দফায় দফায় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত চলে।
পড়ুন : জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় হেঁটে আসা সেই ইরা মনি হত্যা মামলার রায় আজ
সা/


