বিজ্ঞাপন

ভূমধ্যসাগরে প্রাণ গেল ২৬ অভিবাসীর, নিখোঁজ ৯

উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে আরও ২৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জন। নৌকা বিকল হয়ে পড়ায় তারা টানা আট দিন সাগরে ভাসছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা Reuters বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জানায়, বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকটেই এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একই ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

লিবিয়ার নৌবাহিনী ও কোস্ট গার্ডের সহায়তায় Red Crescent-এর সদস্যরা মিশর সীমান্ত সংলগ্ন পূর্ব লিবিয়ার তোবরুক উপকূল থেকে তাদের উদ্ধার করেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মরদেহ আগামী কয়েক দিনের মধ্যে তীরে ভেসে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপগামী অভিবাসীদের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা বহু মানুষ যুদ্ধ, সহিংসতা ও দারিদ্র্য থেকে বাঁচতে মরুভূমি ও সমুদ্র পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো কালো প্লাস্টিক ব্যাগে ভরে গাড়িতে তুলছেন।

এদিকে, মানবপাচার দমনে লিবিয়ায় অভিযান অব্যাহত রয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ত্রিপোলির একটি ফৌজদারি আদালত পশ্চিম লিবিয়ার জুয়ারা অঞ্চলের একটি চক্রের চার সদস্যকে মানবপাচার, অপহরণ ও নির্যাতনের দায়ে সর্বোচ্চ ২২ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।

এ ছাড়া পৃথক আরেক ঘটনায়, পাবলিক প্রসিকিউটর একটি চক্রকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে, যারা তোবরুক থেকে অভিবাসীদের একটি জরাজীর্ণ নৌকায় পাঠিয়েছিল। ওই নৌকাটি ডুবে গেলে ৩৮ জন সুদানি, মিশরীয় ও ইথিওপীয় নাগরিকের মৃত্যু হয়।

পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন