ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- একই উপজেলার মৃত জয়নুদ্দিন সিকদারের ছেলে মো. আব্দুল জব্বার (৬০) ও খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে সাকিব।সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জব্বার সাকিবের সম্পর্কে ফুফা হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে খাড়ুয়া বড়াইল গ্রামের নিজ বাড়িতে কাজ করছিল সাকিব। এসময় অসাবধানতাবশত সাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে তার ফুপা আব্দুল জব্বারও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
পড়ুন : ময়মনসিংহে প্রাইভেট কারে বিদেশি মদের চালান, গ্রেফতার ২


