মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ , ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ময়মনসিংহ ৫ মুক্তাগাছার সংসদ সদস্য জাকির হোসেন বাবলু , ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, শ্রমিক দলের জেলা ও বিভাগীয় সভাপতি মোহাম্মদ সাঈদ , জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল আলম মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবৈধভাবে বিক্রির সময় ২২০০ লিটার জ্বালানিসহ ট্যাংক লরি জব্দ


