খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পার্বত্য মন্ত্রী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।

শনিবার দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, স্থানীয় বিভিন্ন বিষয় ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম, পার্বত্য এলাকার উন্নয়ন এবং স্থানীয় জনগণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন