রাজশাহীর পুঠিয়ায় উপজেলা নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবকের নাম সাজ্জাদ হোসেন তন্ময়। নিহত সাজ্জাদ হোসেন তন্ময় ওই গ্রামের সাদেক আলীর ছোট ছেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও পরিবার
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রাতে পাশের ধোপাপাড়া এলাকায় একটি ইসলামী জালসা শুনে বাড়ি ফেরেন তন্ময়। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এরপর কীভাবে তাঁর মৃত্যু হয়। এনিয়ে পরিবারের সদস্যরাও রহস্যের গন্ধ পাচ্ছে।
নিহতের বাবা সাদেক আলী জানান, তাঁর ছেলে সিঙ্গাপুরে থাকতেন। সেখানে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসেন। ঘটনার আগের রাতে খাবার শেষে ঘুমাতে যায় সে। তাঁর ছেলের মাথায় সমস্যা ছিল। যার কারণে চিকিৎসাও করানো হয়।
এই বিষয়ে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের তদন্ত চলমান রয়েছে । তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পড়ুন : কুষ্টিয়া সীমান্তে ৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার


