বিজ্ঞাপন

মাঠে উচ্ছ্বাস, ট্রাইব্রেকারে নাটকীয় জয় : ইসলামপুরে গোল্ডকাপ ফাইনাল সম্পন্ন

জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।

সোমবার সকালে ইসলামপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে পচা বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলে সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে হাড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু বলেন, “একদিন ইসলামপুর থেকেই জাতীয় ফুটবল দলে খেলোয়াড় উঠে আসবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারবে।”

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের আগ্রহ ও প্রতিযোগিতামূলক মানসিকতার পরিচয় বহন করে। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা দ্বীপা রাণী গোপ ও মো. আব্দুল হামিদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন কুমির দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক মিয়া।

বিজ্ঞাপন

পড়ুন : বীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন