বিজ্ঞাপন

মাদারীপুরে অধ্যক্ষের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, ‘গুজব ও ভিত্তিহীন’ দাবি

মাদারীপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগ সংক্রান্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গত ১৩ এপ্রিল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও কয়েকটি পত্রিকায় প্রকাশিত ওই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান-এর সুনাম ও সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বস্তুনিষ্ঠতাহীন তথ্য সরবরাহ করে এ ধরনের সংবাদ প্রকাশ করিয়েছে।

প্রতিষ্ঠানটির শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা জানান, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে সততা, ন্যায়নীতি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে এর আগে কখনও কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায়নি। বরং তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

প্রতিবাদকারীরা আরও দাবি করেন, একটি মহল অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের মতে, অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টরা প্রশাসনসহ এলাকাবাসীকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন