বিজ্ঞাপন

মানিকগঞ্জে সন্তানসম্ভবা না হয়েও বাছুর দিচ্ছে দুধ

একটি বকনা বাছুরের বান থেকে একা একাই দুধ বের হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামের গো-খামারী শেখ রহমত আলীর বাড়ি।

‎জানা যায়,গাভী তৈরির উদ্দেশ্য প্রায় সাত মাস আগে শেখ রহমত আলী ফরিদপুরের টেপাখোলা গরুর হাট থেকে ইন্ডিয়ান ক্রস জাতের একটি বকনা বাছুর ৬৫ হাজার টাকা দিয়ে কিনে আনেন। কিন্তু সাত মাসেও এই বাছুরটি গর্ভবতী হয়নি বা কোনো প্রজনন করা হয়নি। গত ৫দিন আগে হঠাৎ করেই বাছুরটির বান থেকে দুধ পরতে দেখা যায়। পরে তা পাত্রে সংগ্রহ করা হয় এবং প্রতিদিন সকালে প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণ দুধ আহরণ করা হয়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে চাঞ্চল্যের দৃষ্টি হয়। এ ঘটনায় বিভিন্ন এলাকা থেকে গাভীটি দেখতে উৎসুক জনগণ ভিড় জমায় এবং অনেকে বিভিন্ন রোগমুক্তির নিয়তে নারী পুরুষ এই  দুধ পান করছেন।

‎২৪ এপ্রিল (শুক্রবার) সকালে সরেজমিনে গেলে ওই গভী থেকে দুধ আহরণ করতে দেখা যায়। ঘন হালকা হলদে রঙের প্রায় দেড় কেজি দুধ আহরণ করা হয়। এর মধ্যেই ওই বাড়িতে বিভিন্ন এলাকার বয়স্ক নারী পুরুষের ভিড় জমে। সবাই এককাপ করে দুধপান করেন। তবে অনেকে বিভিন্ন রোগমুক্তির জন্য দুধ পান করছেন এবং উপকৃত হচ্ছেন বলেও অনেকে দাবি করেন।

‎গাভীর মালিক শেখ রহমত আলীর স্ত্রী জাহেরা বেগম বলেন, একটা গাভী পালন করব বলে ৭ মাস আগে ফরিদপুরের টেপাখোলা হাট থেকে ইন্ডিয়ান ক্রস জাতের এই বকনা বাছুরটি কেনা হয়। সাত মাসেও এটি প্রজননের উপযুক্ত হয়নি। হঠাৎ করে ৫দিন আগে গোয়াল ঘরে দেখি ওলান থেকে একা একাই দুধ বের হচ্ছে। পরবর্তীতে ওই দুধ একটা পাত্রে ধরা হয়। গাভীর বান টানলেও দুধ আসে। পরে পশু ডাক্তার খবর দিলে তিনি পরীক্ষা নিরীক্ষা করে বলেন এটা গর্ভবতী হয়নি। এটা আল্লার দান। তারপর থেকেই প্রায় দেড় কেজি করে দুধ হয়। এলাকার লোকজন এ খবর শুনে প্রতিদিনই গাভীটি দেখতে বাড়ি আসে। অনেকে বিভিন্ন রোগ মুক্তির নিয়তে খায়। তবে কারও কাছে দুধ এখনও বিক্রি করি নাই।

‎দক্ষিণ গোড়াইল গ্রামের সাহেব আলীর স্ত্রী বেলু বেগম জানান, শুনলাম এই বাড়ি গাভীর গর্ভবতী না হয়েও দুধ দেয়। অনেকে বিভিন্ন অসুখের জন্য নাকি দুধ খাইতে আসতেছে। আমি শুনে আজ প্রথম আসলাম। আমার শ্বাস কষ্টের রোগ। তাই নিয়ত করে এক কাপ দুধ খাইলাম। খেতে বেশ মিষ্টি। খেয়ে অনেক ভাল লাগল। দেখি আল্লাহ মাফ করে কিনা।

‎গাভীর মালিক শেখ রহমত আলীর ছেলে জাকির হোসেন জানান, আমাদের এই বকনা বাছুরটি গর্ভবতী হয়নি বা প্রজননও করা হয়নি। ৫দিন আগে হঠাৎ করেই বাছুরটি বান থেকে দুধ বের হয়। এলাকার মুরব্বিরা বলেন, এটা মহান আল্লাহপাকের অলৌকিক দান। এই দুধ কোনো রোগ মুক্তির  নিয়তে খেলে নাকি আল্লাহ মাফ করতে পারেন। এ কথা শুনে আমার একটা রোগের জন্য এই দুধ খেয়ে উপকার পেয়েছি। আল্লাহ আমাকে অনেকটাই মাফ করেছেন।

‎দক্ষিণ গোড়াইল গ্রামের নূরুল ইসলাম জানান, একটা গর্ভবতী হীন গাভীর ওলান থেকে দুধ আসা এটা অলৌকিক বলে আমার কাছে মনে হয়েছে। এঘটনার পর থেকে প্রতিদিনই নারী পুরুষের ভিড় জমছে। অনেকে রোগ মুক্তির নিয়তে দুধ পান করছে। আসলে কোন উছিলায় আল্লাহপাক কার রোগ ভাল করবে জানিনা। তবে যারা দুধ পান করছেন তারা বেশ ভাল বলতেছে। খেতেও বেশ সুস্বাদু।

‎বাল্লা ইউনিয়নের ৫নং ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা মুক্তার হোসেন জানান, “বকনা বাছুরটি মালিক রহমত দুই আগে আমাকে বলল, তার বকনা বাছুর এখনও গর্ভবতী হয়নি। কখনও প্রজননও করা হয়নি অথচ বাছুরটির  বান থেকে দুধ বের হচ্ছে। এখবর শুনে আমি আসি। এসে দেখি ঘটনা সত্য। তবে কেন এরকম হচ্ছে তা পশু ডাক্তার বলতে পারেনি। তবে এলাকার প্রবীণ মুরব্বিরা বিষয়টি অলৌকিক হিসেবেই মনে করছেন। অনেকেই নানা রকম রোগমুক্তির নিয়তে এই দুধ পান করে নাকি উপকৃতও হচ্ছেন। এখন তো প্রতিদিন সকালে এই দুধ খাওয়ার জন্য অনেক লোকজন ছুটে আসছে। আসলে আল্লাহপাকই জানেন আসলে এর মূল রহস্য কী।

‎তবে এ বিষয়ে হরিরামপুর উপজেলা প্রাণী সন্পদ কর্মকর্তা ডা. জহুরুল হক জানান,
‎এটা আসলে হরমোনে সমস্যা হতে পারে। হরমোনের কম বেশির কারনে এমন ঘটনা খুবই কম। তবে সঠিক পর্যালোচনা করে দুধ পানের পরামর্শ জানি কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন- ফ্যাসিবাদ আওয়ামী লীগের পথেই হাটছে বিএনপি: জামায়াত আমির

দেখুন- পর্দার আড়ালে ইসরাইলকে কোণঠাসা করছে হিজবুল্লাহ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন