বিজ্ঞাপন

মুরাদনগরে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে শিক্ষক এরশাদ মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

উপজেলার বলিঘর এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশ থেকে হামলাকারী কাইয়ুম মোল্লাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম ফয়সাল।


কুমিল্লার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গাজীরহাট-শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
আপসঃ

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার ওপর স্থানীয় কাইয়ুম মোল্লার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষক বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
আপসঃ

মানববন্ধনে অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পড়ুন- নৈশ্যভোজে গুলির ঘটনায় ইরানের কোনো যোগসূত্র নেই: ট্রাম্প

দেখুন- ইরান যু/দ্ধে আসছে নতুন মোড়, আন্তর্জাতিক সব খবর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন