বিজ্ঞাপন

মে দিবস উপলক্ষে খুলনা এমইউজের আলোচনা সভা অনুষ্ঠিত

মে দিবস উপলক্ষে খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবে ইউনিয়নের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এমইউজের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিয়ার পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব মুন্সি। এছাড়া বক্তব্য রাখেন– সংগঠনের ট্রেজারার এএইচএম শামিমুজ্জামান।

বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থরক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মে দিবসের চেতনায় সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সহ-সভাপতি সোহরাব হোসেন, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান বাবু, সরদার আবু তাহের, ফকির শহিদুল ইসলাম, মোঃ খায়রুল আলম, রাজু আহমেদ ও মাসুদ আল হাসান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন