ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারি ধারাবাহিকতায় শনিবার দুপুরে ময়মনসিংহ ৭ ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন উপজেলার মোক্ষপুর ইউনিয়নে নবনির্মিত স্কুল ভবন কোনাবাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এর আগে সকালে তিনি সরকারি নজরুল একাডেমি প্রবেশপথের রাস্তা এবং নিজবাখাইল খাঘাটি সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন।
এমপি বলেন এ সরকার উন্নয়নের সরকার জনগণের সরকার। নির্বাচনের দুই মাস যেতে না যেতেই সরকার জনগণের কাছে দেয়া কথা গুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। আমি আপনাদের সেবক হিসেবে অবহেলিত ত্রিশালকে উন্নয়নের মডেল ত্রিশাল হিসাবে গড়ে তুলতে চাই।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী যেবায়েত হোসেন,উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ.কে.এম কেরামত হোসেন আকন্দ,মোক্ষপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরুখ আহমদ নতুন, সাইফুল ইসলাম, এবং আবু সাঈদ নজরুল মাস্টার প্রমুখ।
পড়ুন : সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই : মুক্তিযুদ্ধ মন্ত্রী


