বিজ্ঞাপন

রাজনৈতিক প্রভাব খাটিয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, জামালপুরে সংবাদ সম্মেলন

জামালপুরে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
শনিবার সকালে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে তিনি বলেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির রাস্তা নির্মাণকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের দোকান লুটপাট করা হয় এবং ঘরবাড়িও ভাঙচুর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার পরও অভিযুক্তরা থেমে থাকেনি; বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রাননাশের চেষ্টাও করে।

লিটন মিয়া জানান, ঘটনার পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার পাননি।

এ বিষয়ে অভিযুক্ত বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পড়ুন- ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

দেখুন- সমুদ্রে অবস্থিত মার্কিন রণতরীতে ভয়াবহ আগুন!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন