বিজ্ঞাপন

রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেওডালা – কায়েতপাড়ায় নামে বালু নদীতে সেতু নির্মাণ কাজের উদ্বোধন কর হয়েছে। এলজিইডির ৯৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৩২৬ টাকা ব্যয় ধরে ৬২৫.৩৫ মিটার দীর্ঘ সেতু নির্মানের কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু । রবিবার সকালে কেউঢালা এলাকায় এ সেতুর নির্মান কাজের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, সেতুটি নির্মাণের মাধ্যমে রূপগঞ্জ ও রাজধানীবাসির নদী পারাপারের দুর্ভোগ কমবে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ হবে। কায়েতপাড়া ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী।


‎এসময় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, এই ব্রিজটি কয়েকটি সংস্থা মিলে বন্ধ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। রূপগঞ্জ বাসি যখন আমাকে সংসদে পাঠিয়েছে আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইনা, আমাদের এখানে জলসিড়ি আবাসন প্রকল্প আছে, তারা যদি সরকারি ভাবে জমি চায় তহলে একোয়ার করে নিতে পারে।

পড়ুন- মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

দেখুন- যু/দ্ধের ময়দান থেকে পালানোর পথ খুঁজছে যুক্তরাষ্ট্র? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন