বিজ্ঞাপন

শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে, পরিকল্পনা নিয়েই এগোতে হবে: এমপি এনাম

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। পরিকল্পিতভাবে পরিশ্রম করলে জীবনে সফলতা অর্জন সম্ভব।

তিনি বলেন, “মানুষ জীবনের অনেক কিছু শেয়ার করতে পারে, কিন্তু জ্ঞান শেয়ার করা যায় না। একটি উন্নত জাতি গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করতে হবে।”

শনিবার (২৫ এপ্রিল) পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তোরণ উদ্বোধন, বিদ্যালয় তহবিলে এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান, আজীবন দাতা সদস্য সম্মাননা, অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনাম আরও বলেন, “দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সচেতন, শিক্ষিত ও মানবিক নাগরিক গড়ে তোলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হতে হবে।”

তিনি বিদ্যালয় সংলগ্ন একটি রাস্তা সংস্কারের প্রতিশ্রুতিও দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধানশিক্ষক শ্যামল কান্তি দে। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, হাজী মুহাম্মাদ আবুল বশর সিআইপি, আজমল হোসেন জামাল, পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক, মোহাম্মদ নাজিম উদ্দীন সিআইপি এবং আলী আকবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হলে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : হাটহাজারীতে খাল খনন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন