বিজ্ঞাপন

স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন আদিলুর

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আদিলুর রহমান খান। এ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টাও হলেন তিনি।

দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগের পর খালি হওয়া তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় দায়িত্ব পুনরায় বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আদিলুর রহমান খান আগের দুটি মন্ত্রণালয়ের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব সামলাবেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ১০ ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেন প্রধান উপদেষ্টার কাছে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন