বিজ্ঞাপন

স্লুইসগেট নির্মাণসহ নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে : আবদুল আউয়াল মিন্টু

নদীভাঙন থেকে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার নদীকূলবর্তী বাসিন্দাদের রক্ষায় মুছাপুর ক্লোজার পুণনির্মান করা হবে। নদীভাঙন রোধর স্থায়ী ব্যবস্থা হিসেবে সিসি ব্লক (সিমেন্ট কংক্রিট ব্লক) ও জিও ব্যাগ ব্যবহার করে নদীতীর রক্ষা এবং পানি নিষ্কাশনে প্রয়োজনীয় স্লুইস গেট নির্মাণ করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে ভাঙনপ্রবণ এলাকার বসতি ও ফসলি জমি রক্ষা করা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী ০৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার বিকেলে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নে পথসভায় তিনি এসব বলেন।
তিনি বলেন, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হিসেবে নদী তীরের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিমেন্ট কংক্রিট (সিসি) ব্লক, জিও ব্যাগ, এবং বালুর বস্তা ফেলার মাধ্যমে পাড় মজবুত করা হবে। নদী ও খাল-বিলের পানি সুপরিকল্পিতভাবে নিষ্কাশনের জন্য এবং বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূর করতে স্লুইস গেট নির্মাণ করা হবে, যা নদীভাঙনের তীব্রতা কমাতেও সহায়তা করবে।
তিনি আরো বলেন, এলাকা ভিত্তিক বেড়িবাঁধ ও গাইড বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ এবং উপকূলীয় এলাকাকে সুরক্ষিত করা হবে। এছাড়া টেকসই দীর্ঘমেয়াদী সমাধানের জন্য পরিবেশবান্ধব উপায়ে নদী শাসন ও অবকাঠামো নির্মাণ নিশ্চিত করা হবে। এবং নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন এবং কৃষিজমি ও জনবসতি রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে বলে তিনি জানান।
পথসভায় বিএনপির নির্বাহী সদস্য এডভোকেট শাহেনা আক্তার শানু, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সম্রাট প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: চাকরির প্রতিশ্রুতিতে বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া

দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন