বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হকির দীর্ঘ ইতিহাস থাকলেও নারী হকিতে এতদিন কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার গঠিত হয়েছে জাতীয় নারী হকি দল। আর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা।
এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ দল। এবার শক্তিশালী হংকংকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিলো লাল-সবুজের জার্সিধারীরা।
বিজ্ঞাপন
পড়ুন : বিশ্বকাপ না খেলার ঘটনা থেকে ‘মুভ অন’ করেছে বাংলাদেশ: লিটন


