বিজ্ঞাপন

হাওরে কান্না, রাস্তায় কৃষক—ক্ষতিপূরণের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

‎সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।‎মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা চোখের জলে তাদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন। বক্তব্য রাখেন কৃষক জসিম উদ্দিন, আব্দুল মতিন, ফয়জুর রহমান, জয়গম্বর, ফয়জুল করিম, মাওলানা নুর উদ্দিন, রাজ্জাক আহমদসহ আরও অনেকে।বক্তারা জানান, আকস্মিক জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল বিনষ্ট হয়েছে। এতে কৃষকরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

‎মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ওবায়দুল মুন্সি ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। এছাড়াও বক্তব্য দেন ছাতক উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, খালেদ আহমদ, জুয়েল আহমদ, চরমহল্লা ইউনিয়ন কমিটির আহ্বায়ক ফয়সল আহমদ মাছুম, আব্দুল আলীম প্রমুখ।

‎বক্তারা হাওর ও নদী রক্ষা আন্দোলনের ১০ দফা দাবি উত্থাপন করে বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে অপরিকল্পিত পিআইসি গঠন, অতিরিক্ত বরাদ্দ এবং প্রকল্প বাস্তবায়নে সংঘটিত অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে আগামী বছর বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরকে পিআইসির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

‎বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা প্রণয়ন করে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে, যাতে তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন।
‎মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক আবু তালেব, বিলাল, সাকির আহমদ, সজিব, ফয়জুর রহমান, আব্দুল মতিম, নজির, শরিফ, জুয়েল, জসিম, বশির উদ্দিন, মঈন উদ্দিন, শফিকুল রহমান, হানিফ আলী, ইসলাম উদ্দিন, মুজিবুর রহমান, সুহেল আহমদ, শরীফ আহমদ, আলমগীর, রফিক, ইলিয়াস আলী, সুন্দর আলী, আব্দুল কাহার, আনর আলী, মখবুল, শাহাবুদ্দিন, ইসবর আলীসহ স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকার সর্বস্তরের জনগণ।

‎মানববন্ধনে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা কৃষকদের দুর্দশার কথা জাতীয় সংসদে তুলে ধরা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, কৃষকদের দাবি দ্রুত বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : ডুবলো মৌলভীবাজারের ৮৯৭হেক্টর বোরো ধান, বিপাকে কৃষক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন