বিজ্ঞাপন

৫ বছর পর দেশে ফিরেছেন শাবানা

পাঁচ বছর পর দেশে ফিরেছেন সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবানা। পরিবার নিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন অভিনেত্রী।

ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অভিনয় ছেড়ে পরিবার নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে সেখানেই রয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করলেও দেশের টানে প্রায়ই বাংলাদেশে আসেন। এবার ৫ বছর পর নিজ দেশে ফিরেছেন তিনি।

সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে দেশে এসেছিলেন শাবানা। জানিয়েছিলেন, সুযোগ হলে সিনেমায় অভিনয় করবেন। অভিনেত্রীর স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন।

১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। তাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এস এস প্রোডাকশন। তারা এটি প্রতিষ্ঠা করেন ১৯৭৯ সালে। এ প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হয়েছে ‘ছুটির ঘণ্টা’, ‘আমি সেই মেয়ে’, ‘স্বামী কেন আসামি’র মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমা।

তবে এবার অনেকটা নিরবেই দেশে ফিরেছেন শাবানা। সংবাদমাধ্যমকে এড়িয়ে অন্তরালেই সময় কাটাচ্ছেন তিন দশকের ক্যারিয়ারে ২৯৯টি চলচ্চিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেত্রী শাবানা।

বিজ্ঞাপন

পড়ুন: শাবানা থেকে মিশাদের আসল নাম কি?

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন