বিজ্ঞাপন

ফুলতলায় দেশীয় পিস্তল, পাইপগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাত সোয়া ১১টার দিকে পয়গ্রাম এলাকার মৃত মহম্মদ ফকিরের ছেলে হাসানুর ফকিরের বসত বাড়ির উত্তর পাশে তাল গাছের গোড়ায় একটি ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। বিধি মোতাবেক অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনায় বিআরটিএ সেবা সহজ হলেও দালাল নির্ভরতা কাটছে না

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন