সরকারকে এক মাসের আলটিমেটাম, দাবি না মানলে টানা কর্মবিরতি

0
373
সরকারকে এক মাসের আলটিমেটাম, দাবি না মানলে টানা কর্মবিরতি
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিও শিক্ষকরা দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১৫ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাবের সমাবেশস্থলে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা।

এর আগে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পড়ুন: শিক্ষকদের সচিবালয় অভিমুখী যাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি

এস/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.