পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকা থেকে দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড গুলিসহ আমিরুল শেখ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।
আটক আমিরুল শেখ দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের খালেক শেখ এর ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। আমিরুলকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে তার দেয়া তথ্যানুসারে বাড়ির চিলেকোঠা থেকে ৪ রাউন্ড গুলি এবং একটি দেশীয় অস্ত্র (গরু জবাই করার চাকু) উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ৭০ পিস ইয়াবাসহ আরও তিনজনের সঙ্গে আমিরুলকে আটক করা হয়েছিল। মাদক মামলায় জামিন পেয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এই ঘটনায় দিঘলিয়া থানায় একটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেন।
পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট
দেখুন: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা, ভারতের দাদাগিরি শেষ
ইম/


